ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

নগরসেবা নিশ্চিতে রাজউক কর্মকর্তাদের সমন্বিত উদ্যোগের তাগিদ

রাজধানীর পরিকল্পিত উন্নয়ন এবং নগরবাসীর সেবার মান নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। শনিবার রাজউক অডিটোরিয়ামে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, নগর পরিকল্পনা বাস্তবায়নে কর্মকর্তাদের একক টিম হিসেবে দায়িত্ব পালন করতে হবে। সভায় রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ উইংয়ের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই উইং মূলত ভবনের নকশা অনুমোদন, মাস্টার প্ল্যান ও ড্যাপ অনুসরণ নিশ্চিত করা এবং অবৈধ নির্মাণকাজ রোধে কাজ করে থাকে। সভায় রাজউক চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যারা নগরীর উন্নয়ন ও বিল্ডিং কোড বাস্তবায়নে চলমান চ্যালেঞ্জসমূহ প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানিকে হারিয়ে রূপকথা লিখল ইকুয়েডর, দুই দশক পর বিশ্বকাপের নকআউটে

নগরসেবা নিশ্চিতে রাজউক কর্মকর্তাদের সমন্বিত উদ্যোগের তাগিদ

আপডেট সময় : ০৭:২৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬