ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন, ১৯৭৩ অনুযায়ী আগামী চার বছরের জন্য তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়। ড. আব্দুল্লাহ-আল-মামুন দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণায় যুক্ত ছিলেন। তিনি আন্তর্জাতিক অর্থনৈতিক উন্নয়ন ও সমাজবিজ্ঞানের ওপর উচ্চতর ডিগ্রিধারী এবং দীর্ঘদিন ধরে শিক্ষা ও উন্নয়ন বিষয়ক নীতি-নির্ধারণী গবেষণায় বিশেষ অবদান রেখে চলেছেন।
রিপোর্টারের নাম 























