আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা এলাকা পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক। বগুড়া যাওয়ার পথে তিনি শনিবার সকালে এলেঙ্গা বাসস্ট্যান্ডসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে আইজিপি মহাসড়কের যান চলাচল, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে, মহাসড়কে বাড়তি যানবাহনের চাপ সামাল দিতে এবং যানজট নিরসনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটি সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়েছে।
রিপোর্টারের নাম 























