ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

মমতার নকশা করা বিতর্কিত ভাস্কর্যটি সরিয়ে ফেলল পশ্চিমবঙ্গ সরকার

পশ্চিমবঙ্গের সল্টলেক স্টেডিয়ামের সামনে স্থাপিত একটি বিতর্কিত ভাস্কর্য অপসারণ করা হয়েছে। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নকশায় তৈরি এই ভাস্কর্যটি নিয়ে দীর্ঘদিন ধরেই জনমনে অসন্তোষ ছিল। কোমর থেকে কাটা দুটি পা এবং তার ওপর একটি ফুটবল বসানো ভাস্কর্যটিকে অনেকেই নান্দনিকতাহীন বলে সমালোচনা করতেন।

শনিবার সকালে ভাস্কর্যটি সরিয়ে ফেলার বিষয়টি নিশ্চিত করা হয়। রাজ্যের নতুন দায়িত্ব নেওয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ঐতিহ্যবাহী একটি স্টেডিয়ামের পরিবেশের সঙ্গে এই কাঠামোটি কোনোভাবেই মানানসই ছিল না। ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপের প্রাক্কালে এটি স্থাপন করা হয়েছিল। মূলত নান্দনিকতার অভাব এবং স্টেডিয়ামের মর্যাদার কথা চিন্তা করেই এটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই জাদুঘর থেকে ফেলানীর স্মৃতিস্তম্ভ সরানোর গুজব নাকচ করলেন মহাপরিচালক

মমতার নকশা করা বিতর্কিত ভাস্কর্যটি সরিয়ে ফেলল পশ্চিমবঙ্গ সরকার

আপডেট সময় : ০৭:২১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬