ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

বরেণ্য বুদ্ধিজীবী অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে এনসিপির গভীর শোক

বিশিষ্ট চিন্তাবিদ, প্রথিতযশা বুদ্ধিজীবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে এক শোকবার্তায় জানানো হয়, তাঁর প্রয়াণে দেশ এক নির্ভীক ও নীতিনিষ্ঠ দেশপ্রেমিককে হারিয়েছে। এনসিপি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

শোকবার্তায় এনসিপি উল্লেখ করে, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন দেশের বুদ্ধিবৃত্তিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র। চাটুকারিতা ও আপসের এই যুগে তিনি ছিলেন এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব। যখন দেশের অনেক প্রতিষ্ঠিত বুদ্ধিজীবী সময়ের দাবি ও জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হতেন, তখন তিনি অসামান্য দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। বিশেষ করে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের আকুলতা ও অনিবার্যতা তিনি নিখুঁতভাবে অনুধাবন করেছিলেন এবং ছাত্র-জনতার এই স্বতঃস্ফূর্ত জাগরণকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন।

দলটি আরও জানায়, তাঁর এই চলে যাওয়া বাংলাদেশের মুক্তবুদ্ধি চর্চা ও অধিকার আদায়ের সংগ্রামে এক অপূরণীয় ক্ষতি। শাসকগোষ্ঠীর অন্যায়-অবিচারের বিরুদ্ধে এবং শোষিত মানুষের পক্ষে তাঁর আপসহীন কণ্ঠস্বর ও লেখনী এ দেশের মানুষকে চিরকাল অনুপ্রাণিত করবে। জাতীয় নাগরিক পার্টি গভীর শ্রদ্ধার সঙ্গে এই বরেণ্য অধ্যাপকের আদর্শ, সমাজচেতনা ও অসামান্য অবদানকে স্মরণ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামাস নেতার সঙ্গে ইরানি স্পিকারের বৈঠক: কূটনীতি ও সামরিক শক্তির সমন্বয়ে গুরুত্ব

বরেণ্য বুদ্ধিজীবী অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে এনসিপির গভীর শোক

আপডেট সময় : ০২:২০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬