ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অতিরিক্ত দাবি’ আদায়ের অভিযোগ ইরানের

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক ফোনালাপে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কূটনৈতিক ক্ষেত্রে অস্থিতিশীল আচরণের অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াশিংটন একদিকে আলোচনার কথা বললেও অন্যদিকে বারবার ইরানের ওপর চাপ প্রয়োগ এবং অযৌক্তিক দাবি উত্থাপন করছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, মার্কিন প্রশাসনের দ্বিমুখী নীতি এবং বারবার ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের হুমকি সত্ত্বেও তেহরান কূটনৈতিক পন্থায় সংকট সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে ওয়াশিংটনের ক্রমাগত ‘অতিরিক্ত দাবি’ আদায়ের প্রবণতা বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই জাদুঘর থেকে ফেলানীর স্মৃতিস্তম্ভ সরানোর গুজব নাকচ করলেন মহাপরিচালক

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অতিরিক্ত দাবি’ আদায়ের অভিযোগ ইরানের

আপডেট সময় : ০৭:২০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬