কোনো ধরনের বড় ধরনের ভোগান্তি ছাড়াই সম্পন্ন হয়েছে এবারের হজ ফ্লাইট কার্যক্রম। গত ২১ মে শেষ হওয়া এই যাত্রায় মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২০১টি ফ্লাইটে এই বিশাল কর্মযজ্ঞ সফলভাবে শেষ হয়েছে।
তবে হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সৌদি আরবে অবস্থানরত ২৪ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে ১৭ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছেন। মক্কায় ১৫ জন এবং মদিনায় ৯ জন মারা গেছেন বলে নিশ্চিত করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালনা করায় কোনো বিলম্বের খবর পাওয়া যায়নি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সহযোগিতায় জাতীয় পতাকাবাহী সংস্থাটি অত্যন্ত পেশাদারিত্বের সাথে এই কার্যক্রম সম্পন্ন করেছে। আগামী ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।
রিপোর্টারের নাম 























