ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

উড়ন্ত বিমানে দরজা খোলার চেষ্টা: উশৃঙ্খল যাত্রীদের দৌরাত্ম্য বাড়ছে

মাঝআকাশে এক যাত্রীর উশৃঙ্খল আচরণে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। ৩৬ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় ওই যাত্রী বিমানের জরুরি দরজা খোলার চেষ্টা করেন এবং অন্য এক যাত্রীকে মারধর করেন। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় বিমানটিকে জরুরি ভিত্তিতে ওয়াশিংটন ডালেস বিমানবন্দরে অবতরণ করানো হয়।

জানা গেছে, নেউয়ার্ক থেকে গুয়াতেমালা সিটিগামী বোয়িং ৭৩৭ ফ্লাইটে এই ঘটনা ঘটে। এর আগে চলতি মাসের শুরুর দিকে অন্য একটি ফ্লাইটে এক যাত্রী বিমানবালাকে মারধর ও ককপিটে ঢোকার চেষ্টা করেন। এভিয়েশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরে আকাশপথে উশৃঙ্খল আচরণের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে কেবল এপ্রিলেই শতাধিক অভিযোগ জমা পড়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই জাদুঘর থেকে ফেলানীর স্মৃতিস্তম্ভ সরানোর গুজব নাকচ করলেন মহাপরিচালক

উড়ন্ত বিমানে দরজা খোলার চেষ্টা: উশৃঙ্খল যাত্রীদের দৌরাত্ম্য বাড়ছে

আপডেট সময় : ০৫:১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬