বিচারিক প্রক্রিয়ার চেয়ে বর্তমানে শিশুদের জীবন বাঁচানো ও তাদের সুচিকিৎসা নিশ্চিত করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি জানান, বর্তমানে হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে সরকার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে।
স্বাস্থ্যমন্ত্রী অভিভাবকদের সতর্ক করে বলেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। আসন্ন ঈদের ছুটিতে বাস বা ট্রেনে যাতায়াতের সময় অথবা আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়ার ক্ষেত্রে শিশুদের ভিড় এড়িয়ে চলতে হবে। আক্রান্ত ও সুস্থ শিশুদের আলাদা রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, ঈদের সময় জনসমাগম বাড়লে সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
রিপোর্টারের নাম 

























