ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে ধরা পড়লো অনুপস্থিতি: বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির ১৬ জন স্ট্যান্ড রিলিজ

অননুমোদিত অনুপস্থিতি এবং কর্মস্থলে দেরিতে হাজিরার অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মোট ১৬ জন কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ (বদলি) করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ঢাকা ও বরিশালে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা আকস্মিকভাবে পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত এবং নির্ধারিত সময়ের পরে অফিসে উপস্থিত হতে দেখেন।

এ ঘটনায় প্রতিমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএ বরিশাল কার্যালয়ের ড্রেজিং বিভাগ থেকে ৯ জন, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ থেকে ২ জন, বন্দর ও পরিবহন বিভাগ এবং হিসাব বিভাগ থেকে ১ জন করে মোট ১৩ জন কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

এছাড়াও, একই অভিযোগে বিআইডব্লিউটিসির আরও তিনজন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবানন থেকে ইসরাইলের শর্তহীন প্রত্যাহারের দাবি হিজবুল্লাহ মহাসচিবের

প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে ধরা পড়লো অনুপস্থিতি: বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির ১৬ জন স্ট্যান্ড রিলিজ

আপডেট সময় : ০৬:১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬