ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব অগ্রহণযোগ্য, সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হবে: গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট

বিদ্যুতের পাইকারি ও গ্রাহক পর্যায়ে মূল্যবৃদ্ধির প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ করেছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। সংগঠনটির নেতারা মনে করেন, নতুন করে বিদ্যুতের দাম বাড়ানো হলে মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে। তাই এ ধরনের প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তারা মন্তব্য করেছেন।

একটি বিবৃতিতে ফ্রন্টের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দনসহ বিভিন্ন বামপন্থী দলের শীর্ষস্থানীয় নেতারা স্বাক্ষর করেন। বিবৃতিতে বলা হয়, জ্বালানি তেল ও সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানোর পর আবারও বিদ্যুতের মূল্য বৃদ্ধির উদ্যোগ জনগণের ওপর নতুন চাপ সৃষ্টি করবে। তাদের মতে, বিদ্যুতের দাম বাড়লে শিল্প, কৃষি ও উৎপাদন খাতসহ সবক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে নিত্যপণ্যের দাম আরও বেড়ে যাবে, যা মূল্যস্ফীতিতে জর্জরিত মানুষের জীবনকে আরও সংকটে ফেলবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গণশুনানির নামে ‘নাটক’ অনুষ্ঠানের মাধ্যমে দাম বাড়াতে চাইছে। যদিও গণশুনানিতে অংশ নেওয়া ভোক্তা প্রতিনিধিরা সবাই বিদ্যুতের দাম বৃদ্ধির বিরোধিতা করেছেন। নেতাদের দাবি, রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জ বন্ধ এবং সিস্টেম লসের নামে চুরি-দুর্নীতি রোধ করা গেলে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হবে না; বরং কমানো সম্ভব হবে।

গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট নেতারা বিদ্যুতের দাম বাড়ানোর পরিবর্তে কমানোর লক্ষ্যে গণশুনানির ব্যবস্থা করতে এনার্জি রেগুলেটরি কমিশনের আইন সংশোধনের দাবি জানান। একই সঙ্গে তারা বলেন, কমিশনের মূল দায়িত্ব হওয়া উচিত ভোক্তার স্বার্থ রক্ষা করা, কোম্পানিগুলোর মুনাফা নিশ্চিত করা নয়। এছাড়া জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ ও ‘লুটপাট’ বন্ধেরও দাবি জানান তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবানন থেকে ইসরাইলের শর্তহীন প্রত্যাহারের দাবি হিজবুল্লাহ মহাসচিবের

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব অগ্রহণযোগ্য, সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হবে: গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট

আপডেট সময় : ০৬:১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬