ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীর মৃত্যু

রাজধানীর কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী গোলাম মোস্তফা। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, গত বুধবার দুপুরে কেরানীগঞ্জ এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘ সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন এই কর্মকর্তা।

নিহত গোলাম মোস্তফার বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষী হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবানন থেকে ইসরাইলের শর্তহীন প্রত্যাহারের দাবি হিজবুল্লাহ মহাসচিবের

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীর মৃত্যু

আপডেট সময় : ০১:৫৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬