ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

টানা তাপপ্রবাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, জনজীবনে স্বস্তি

তীব্র তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমে হাঁসফাঁস করা রাজধানীবাসীর জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে এক পশলা বৃষ্টি। শুক্রবার দুপুরে মালিবাগ, শান্তিনগর, মতিঝিল, কলাবাগান ও পান্থপথসহ ঢাকার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হয়েছে। এতে গুমোট ভাব কেটে গিয়ে তাপমাত্রায় কিছুটা শীতলতা ফিরে এসেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা বাড়ছে। পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঢাকা ও চট্টগ্রামসহ অন্যান্য বিভাগেও দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দেশের কিছু জেলায় মৃদু তাপপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবানন থেকে ইসরাইলের শর্তহীন প্রত্যাহারের দাবি হিজবুল্লাহ মহাসচিবের

টানা তাপপ্রবাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, জনজীবনে স্বস্তি

আপডেট সময় : ১২:৫১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬