ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

শিশু রামিসা হত্যার দ্রুত বিচার ও নারী-শিশুর নিরাপত্তার দাবিতে গুলশানে মানববন্ধন

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সরব হয়েছে সাধারণ মানুষ। শুক্রবার সকালে রাজধানীর গুলশান-২ এলাকায় গুলশান সোসাইটির উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা দেশে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৯ মে রামিসা নামের একটি ফুটফুটে শিশুর জীবন কেড়ে নেওয়ার ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও জঘন্য। এই ধরনের অপরাধ সভ্য সমাজে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অভিযোগ করেন, বিচারের দীর্ঘসূত্রতার কারণেই অপরাধীরা পার পেয়ে যাওয়ার সুযোগ পায়। তাই রামিসা হত্যাকাণ্ডের বিচার যেন দ্রুততম সময়ের মধ্যে শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়, সেটাই এখন সময়ের দাবি।

উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লবীর একটি বাসা থেকে রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পুলিশ পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সোহেল রানা ইতিমধ্যে আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবানন থেকে ইসরাইলের শর্তহীন প্রত্যাহারের দাবি হিজবুল্লাহ মহাসচিবের

শিশু রামিসা হত্যার দ্রুত বিচার ও নারী-শিশুর নিরাপত্তার দাবিতে গুলশানে মানববন্ধন

আপডেট সময় : ১১:৪৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬