ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

দেশের ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের তথ্যমতে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এসকল এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া রাজশাহী, পাবনা, ঢাকা, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবানন থেকে ইসরাইলের শর্তহীন প্রত্যাহারের দাবি হিজবুল্লাহ মহাসচিবের

দেশের ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

আপডেট সময় : ০৯:৩৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬