ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

চীনা প্রকৌশলের বিস্ময়: মাত্র ৩৮ মাসে তৈরি হলো বিশ্বের বৃহত্তম রেলওয়ে স্টেশন

নির্মাণশৈলী ও দ্রুতগতির কাজে বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে মাত্র ৩৮ মাসে বিশ্বের বৃহত্তম রেলওয়ে স্টেশন নির্মাণ সম্পন্ন করেছে চীন। চংকিং শহরে অবস্থিত এই বিশাল ট্রানজিট কমপ্লেক্সটি মেঝের আয়তনের দিক থেকে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন। সম্প্রতি এই প্রকল্পের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে বিস্ময় প্রকাশ করেছেন প্রযুক্তি জগতের প্রভাবশালী ব্যক্তিত্ব ইলন মাস্ক।

১২ লাখ ২০ হাজার বর্গমিটার আয়তনের এই বিশাল অবকাঠামোটি নির্মাণে মানুষের পাশাপাশি অত্যাধুনিক রোবট বাহিনী ব্যবহার করা হয়েছে। ২০২৫ সালের মে মাসে সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া এই স্টেশনে রয়েছে ১৫টি প্ল্যাটফর্ম এবং ২৯টি রেল ট্র্যাক। ব্যস্ত সময়ে এই স্টেশনটি প্রতি ঘণ্টায় প্রায় ১৬ হাজার যাত্রী সামলানোর সক্ষমতা রাখে।

চংকিং শহরটি চীনের অন্যতম প্রধান অর্থনৈতিক ও শিল্প কেন্দ্র হিসেবে পরিচিত। বহুতল ভবনের ভেতর দিয়ে মেট্রোরেল চলাচলের জন্য শহরটি আগে থেকেই বিখ্যাত ছিল, এবার বিশ্বের বৃহত্তম রেলওয়ে স্টেশন যুক্ত হওয়ায় এর মুকুটে নতুন পালক যুক্ত হলো। যেখানে অনেক উন্নত দেশে এ ধরনের মেগা প্রকল্প শেষ করতে কয়েক দশক সময় লাগে, সেখানে চীনের এই অর্জন বিশ্বজুড়ে প্রকৌশলীদের প্রশংসা কুড়াচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরেণ্য বুদ্ধিজীবী অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে এনসিপির গভীর শোক

চীনা প্রকৌশলের বিস্ময়: মাত্র ৩৮ মাসে তৈরি হলো বিশ্বের বৃহত্তম রেলওয়ে স্টেশন

আপডেট সময় : ০১:৩৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬