চলমান ফুটবল বিশ্বকাপের রোমাঞ্চের মাঝে দর্শকদের জন্য এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে ফিফা। আধুনিক প্রযুক্তির সহায়তায় আসরের সবচেয়ে গতিময় ১০টি গোলের তালিকা তৈরি করেছে বিশ্ব ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা। ফিফার তথ্য অনুযায়ী, গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে সেনেগালের মিডফিল্ডার পাপে গেয়ের করা গোলটি এখন পর্যন্ত আসরের দ্রুততম। তার নেওয়া শটটিতে বলের গতি ছিল ঘণ্টায় ১৩১.৯৪ কিলোমিটার।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সুইজারল্যান্ডের ইয়োহান মানজাম্বি এবং তৃতীয় স্থানে নরওয়ের থেলো আসগার্ড। তবে গতির পাশাপাশি দূরত্বের বিচারে রেকর্ড গড়েছেন কেপ ভার্দের কেভিন পিনা। প্রায় ৩১ গজ দূর থেকে ঘণ্টায় ১২৫.২২ কিলোমিটার গতির শটে তিনি যে গোলটি করেছেন, তা বিশ্বকাপের ইতিহাসে তার দেশের প্রথম গোল। ফিফা জানিয়েছে, অফিশিয়াল বলের ভেতরে থাকা বিশেষ সেন্সর এবং স্টেডিয়ামে বসানো হাই-টেক ক্যামেরার মাধ্যমে প্রতিটি মুভমেন্ট নিখুঁতভাবে পরিমাপ করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























