ভারতের তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টি কাজাগম’ (টিভিকে) সরকার গঠনের পরপরই টেন্ডার সংক্রান্ত এক বিতর্কে জড়িয়ে পড়েছে। বিরোধীদের তীব্র সমালোচনার মুখে একটি সরকারি টেন্ডার জারির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তা বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বিরোধী দল ডিএমকের অভিযোগ, একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে অনৈতিক সুবিধা দিতেই অত্যন্ত স্বল্প সময়ের এই টেন্ডার প্রক্রিয়া সাজানো হয়েছিল।
জানা গেছে, কাঞ্চিপুরাম জেলায় একটি পানির ট্যাংক নির্মাণের জন্য প্রায় ১৭ লাখ রুপির এই টেন্ডারটি প্রকাশ করা হয়েছিল। দরপত্র জমা দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল মাত্র ছয় ঘণ্টা। এত কম সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রকল্প প্রতিবেদন জমা দেওয়া অসম্ভব উল্লেখ করে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী নেতারা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে প্রশাসন ‘প্রশাসনিক কারণ’ দেখিয়ে টেন্ডারটি বাতিল ঘোষণা করে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে।
রিপোর্টারের নাম 
























