বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি— সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে এমন কিছু আন্তর্জাতিক প্রতিবেদন এখানে সংকলিত করা হলো:
পৃথিবীতে পানির ইতিহাসে নতুন আলো ফেললো চীনা গবেষণা: বিজ্ঞানীদের ধারণা, পৃথিবী ও চাঁদে অজস্র গ্রহাণুর পতনেই সৃষ্টি হয়েছে পানি। সেইসঙ্গে প্রাণের উপযোগী পরিবেশও। বিশেষ করে কার্বনসমৃদ্ধ গ্রহাণুগুলোই পৃথিবীতে তৈরি করেছে জীবনের উপযোগী রাসায়নিক ব্যবস্থা। তবে চীনের চন্দ্রমিশন ছাং’এ-৬-এ পাওয়া নমুনা পরীক্ষার সাম্প্রতিক ফলাফলটি প্রচলিত ধারণাটিকে প্রশ্নের মুখে ফেলেছে।
খামেনিকে হত্যা করে আহমাদিনেজাতকে ক্ষমতায় বসাতে চেয়েছিল ইসরায়েল: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও দেশটির শীর্ষ কর্মকর্তাদের হত্যার পর দেশটির নতুন নেতা হিসেবে কট্টরপন্থী সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাতকে ক্ষমতায় বসানোর একটি পরিকল্পনা তৈরি করেছিল ইসরায়েল। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের শুরুতেই এমন পরিকল্পনা নেওয়া হয়েছিল বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এফ-৩৫ ভূপাতিতের দাবি, যুদ্ধে ফিরলে চমক দেখানোর হুঁশিয়ারি ইরানের: যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান প্রথমবারের মতো ভূপাতিত করার দাবি করেছে ইরানি বাহিনী। মার্কিন কংগ্রেসের যুদ্ধকালীন বিমান ক্ষয়ক্ষতির একটি প্রতিবেদনের বরাত দিয়ে এই দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরান আরও হুঁশিয়ারি দিয়েছে যে যুদ্ধে ফিরলে তারা চমক দেখাবে।
এছাড়াও, চিকেন নেক করিডোরের নিয়ন্ত্রণ যে কারণে দিল্লির হাতে ছেড়ে দিলেন শুভেন্দু; ভারতে উচ্চবিত্ত বিয়ের আড়ালে নির্মম সহিংসতা, বাড়ছে উদ্বেগ; ইরানে বাঘের গালিবাফ কি ক্ষমতার নতুন কেন্দ্র— এই খবরগুলোও আজকের আন্তর্জাতিক সংবাদে স্থান পেয়েছে।
রিপোর্টারের নাম 
























