ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

নেতানিয়াহু আমার নির্দেশ মতোই চলবেন: ইরান ইস্যুতে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

ইরানের সঙ্গে কোনও চুক্তিতে পৌঁছানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনও তাড়াহুড়ো নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঠিক সেটাই করবেন, যা তিনি করতে বলবেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, ইরানের ওপর সম্ভাব্য হামলার বিষয়ে সম্প্রতি বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার কী কথা হয়েছে? জবাবে ট্রাম্প বলেন, ‘তিনি (নেতানিয়াহু) ঠিক আছেন। আমি তাকে যা করতে বলবো, তিনি সেটাই করবেন।’

ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘তিনি খুবই ভালো একজন মানুষ, আমি যা চাইবো তিনি সেটাই করবেন। তিনি একজন চমৎকার লোক… ভুলে যাবেন না যে তিনি একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী ছিলেন।’

হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে ইরানের সঙ্গে একটি সীমিত চুক্তিতে পৌঁছাতে তিনি রাজি আছেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, চুক্তি করার জন্য তিনি কোনও তাড়া অনুভব করছেন না। তিনি বলেন, ‘আমাদের প্রণালিটি খুলে দিতে হবে যা অবিলম্বে খুলে দেওয়া হবে, তাই আমরা এটিকে একটি সুযোগ দেবো। আমার কোনও তাড়াহুড়ো নেই… আদর্শগতভাবে আমি অনেক মানুষের মৃত্যুর বিপরীতে খুব কম মানুষের মৃত্যু দেখতে চাই।’

এর আগে তিনি মঙ্গলবারের জন্য নির্ধারিত একটি সামরিক হামলা বাতিলের ঘোষণার পর থেকে তেহরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের বিষয়ে বেশ অস্পষ্ট সময়সীমা দিয়ে আসছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরেণ্য বুদ্ধিজীবী অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে এনসিপির গভীর শোক

নেতানিয়াহু আমার নির্দেশ মতোই চলবেন: ইরান ইস্যুতে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

আপডেট সময় : ১১:০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬