বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২৬-২৮ মেয়াদের জন্য কমনওয়েলথ বোর্ড অফ গভর্নরসের নির্বাহী কমিটির (এক্সকো) সদস্য নির্বাচিত হয়েছে। লন্ডনে কমনওয়েলথ সচিবালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় এশিয়া-ইউরোপ অঞ্চল থেকে বাংলাদেশের এই নির্বাচন নিশ্চিত হয়। সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন লন্ডনে ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. নজরুল ইসলাম।
কমনওয়েলথ এক্সিকিউটিভ কমিটি ১৬ জন সদস্য নিয়ে গঠিত, যেখানে আটটি সর্বোচ্চ অবদানকারী সদস্য রাষ্ট্র এবং বাকি আটটি সদস্য চারটি অঞ্চল থেকে নির্বাচিত হয়। এই কমিটি কমনওয়েলথ সচিবালয়ের অর্থ, কর্মী ও প্রশাসন সংক্রান্ত বিষয় তদারকি করে এবং নীতিগত সুপারিশ প্রদান করে। এছাড়াও, কমিটি কমনওয়েলথের নতুন ও স্বীকৃত সংস্থার সদস্যপদ যাচাই করে থাকে।
এক্সিকিউটিভ কমিটিতে বাংলাদেশের এই নির্বাচন কমনওয়েলথের প্রতি দেশটির গভীর প্রতিশ্রুতি, সক্রিয় অবদান এবং শক্তিশালী নেতৃত্বের প্রতিফলন। উল্লেখ্য, বাংলাদেশ পূর্বে ২০১৮-২০ এবং ২০২২-২৪ মেয়াদে দুইবার এক্সকো সদস্য নির্বাচিত হয়েছিল।
রিপোর্টারের নাম 
























