ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ভারতে হাতিদের লড়াইয়ে পর্যটকের মর্মান্তিক মৃত্যু

ভারতের কর্ণাটকে একটি হাতি ক্যাম্পে বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন ৩৩ বছর বয়সী এক নারী পর্যটক। দুটি পোষা হাতির আকস্মিক লড়াইয়ের মাঝে পড়ে একটি হাতির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনাটি ঘটেছে সোমবার কর্ণাটকের কোডাগু জেলার বিখ্যাত দুবারে হাতি ক্যাম্পে।

নিহত ওই পর্যটকের নাম তুলসী। তিনি তামিলনাড়ু থেকে কর্ণাটকের এই জনপ্রিয় হাতি ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন। বন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সময় তুলসী নদীর তীরে দাঁড়িয়ে মাহুতদের তত্ত্বাবধানে হাতিদের গোসল করানোর দৃশ্য দেখছিলেন।

কর্মকর্তারা জানান, প্রতিদিনের নিয়ম অনুযায়ী যখন পোষা হাতিদের গোসল করানো হচ্ছিল, ঠিক তখনই কাঞ্চন ও মার্তণ্ড নামের দুটি হাতি হঠাৎ হিংস্র হয়ে একে অপরের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে। মাহুতরা হাতি দুটিকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লড়াইয়ের একপর্যায়ে কাঞ্চন নামের হাতিটি মার্তণ্ডকে লক্ষ্য করে তেড়ে যায়। দুই হাতির এই তুমুল ধাক্কাধাক্কির মধ্যে মার্তণ্ড হঠাৎ ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। দুর্ভাগ্যজনকভাবে, কাছেই দাঁড়িয়ে থাকা তুলসী ওই সময় মার্তণ্ডের নিচে চাপা পড়েন এবং মারাত্মকভাবে আঘাত পান। উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

কাবেরি নদীর তীরে অবস্থিত এই দুবারে হাতি ক্যাম্পটি কর্ণাটকের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। এখানে মাহুত ও বন কর্মীদের তত্ত্বাবধানে হাতিদের খাওয়ানো এবং গোসল করানোর মতো বিভিন্ন কার্যকলাপে পর্যটকেরা সরাসরি অংশ নিতে পারেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুরে বিহারিদের বিক্ষোভ: ডেসকোর ‘গায়েবি’ মামলা ও হয়রানি বন্ধের দাবি

ভারতে হাতিদের লড়াইয়ে পর্যটকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৯:১৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬