ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ইরানের বিশ্বকাপ দল ঘোষণা: চোট নাকি রাজনৈতিক বিতর্কের বলি আজমুন?

বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই প্রাথমিক দল ঘোষণা করেছে ইরান। তবে দলের অন্যতম নির্ভরযোগ্য তারকা সরদার আজমুনকে বাদ দেওয়া হয়েছে, যা বিতর্কের জন্ম দিয়েছে। কোচ আমির গালেনোইয়ের ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক দলে আজমুনের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করা হয়নি। তবে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, চোটের কারণেই সাবেক এই ফরোয়ার্ডকে বাদ পড়তে হয়েছে। জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচে ৫৭ গোল করা আজমুন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল-আহলির হয়ে খেলছেন।

এর আগেও মার্চ মাসে আজমুনকে জাতীয় দল থেকে বাইরে রাখা হয়েছিল। সে সময় স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়, সরকারের প্রতি বিশ্বাসঘাতকতার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে। বিতর্কের সূত্রপাত হয়েছিল আজমুনের একটি ইনস্টাগ্রাম পোস্টকে কেন্দ্র করে, যেখানে তিনি দুবাইয়ের শাসকের সঙ্গে নিজের সাক্ষাতের ছবি পোস্ট করেছিলেন। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল ইরান।

ইরান দল ঘোষণা করেছে শনিবার। আগামী সপ্তাহে তুরস্কে গিয়ে তারা বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে। দলে অভিজ্ঞ ফরোয়ার্ড মেহদি তারেমি এবং সাবেক ব্রাইটন উইঙ্গার আলিরেজা জাহানবাখশ রয়েছেন। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। যুদ্ধ পরিস্থিতির কারণে নিজেদের ম্যাচ মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিল ইরান, কিন্তু ফিফা সভাপতি জানিয়েছেন, সূচি অনুযায়ীই সব ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। ইরান তাদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই খেলবে যুক্তরাষ্ট্রে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হবে। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা এবং পাঁচ দিন পর সিয়াটলে মিশরের বিপক্ষে খেলবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহরাস্তিতে তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র খিলা বাজার: ১০ দোকান ভাঙচুর, আহত ৮

ইরানের বিশ্বকাপ দল ঘোষণা: চোট নাকি রাজনৈতিক বিতর্কের বলি আজমুন?

আপডেট সময় : ০২:২১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬