ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নয়াপল্টনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দ্বিতীয় জানাজা

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজায় দলের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। জানাজার আগে মিজানুর রহমান সিনহার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করেন নেতারা।

রিজভী বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে মিজানুর রহমান সিনহার মতো নেতাদের আরও বেশি দিন বেঁচে থাকা প্রয়োজন ছিল। তিনি আজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন। সামাজিক উন্নয়ন ও দেশের অর্থনীতিতে অবদানের জন্য তাকে মানুষ আজীবন স্মরণ করবে। এ সময় তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয় এবং জানাজা শেষে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন নেতারা।

এর আগে রবিবার (১৭ মে) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজায় প্রধানমন্ত্রী, স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদসহ মন্ত্রিপরিষদ সদস্যরা অংশ নেন।

শুক্রবার (১৫ মে) রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিজানুর রহমান সিনহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। সর্বশেষ ঘোষিত মুন্সিগঞ্জ জেলা বিএনপির কমিটিতে তাকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের পতাকায় কালেমা: প্রোটোকল ভেঙে ফিফার সম্মান প্রদর্শন

নয়াপল্টনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দ্বিতীয় জানাজা

আপডেট সময় : ০২:২০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬