যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মধ্যপ্রাচ্যের একটি মানচিত্রের ছবি প্রকাশ করেছেন, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি। এই ছবিতে দেখা যাচ্ছে, মার্কিন পতাকার আবরণে ঢাকা মানচিত্রের ওপর ইরানের দিকে তাক করা একাধিক তীরচিহ্ন রয়েছে।
ট্রাম্প তার পোস্টে এই ছবির বিষয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি। তবে, বিশ্লেষকরা তার এই পদক্ষেপকে ইসলামিক রিপাবলিক ইরানের ওপর পুনরায় মার্কিন হামলা বা সামরিক ব্যবস্থা গ্রহণের একটি প্রকাশ্য হুমকি হিসেবেই দেখছেন।
রিপোর্টারের নাম 























