ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

মাঝ আকাশে দুটি যুদ্ধবিমানের সংঘর্ষ, চার ক্রু নিরাপদে ইজেক্ট

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে একটি বিমান প্রদর্শনী চলাকালীন মাঝ আকাশে দুটি মার্কিন যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১৭ মে) সংঘটিত এই দুর্ঘটনার পর পুরো বিমান ঘাঁটি অবরুদ্ধ করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আইডাহোর ‘গানফাইটার স্কাইস এয়ার শো’ চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে দুটি ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমান আকাশে একে অপরের সঙ্গে ধাক্কা খায়। পরে বিমান দুটি ঘাঁটি থেকে প্রায় দুই মাইল দূরে বিধ্বস্ত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আকাশে সংঘর্ষের পর বিমান দুটি ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর চারটি প্যারাশুট মাটির দিকে নামতে দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের জানানো হয়, বিমানে থাকা চার ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে (ইজেক্ট) সক্ষম হয়েছেন।

মার্কিন নৌবাহিনীও নিশ্চিত করেছে যে, সংঘর্ষের পর চার ক্রুই নিরাপদে বেরিয়ে আসেন। মাউন্টেন হোম এয়ার ফোর্স বেস কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া গেলে প্রকাশ করা হবে বলে এক মুখপাত্র জানিয়েছেন।

দুর্ঘটনার পর রবিবারের বাকি সব আয়োজন বাতিল করা হয়েছে। একইসঙ্গে নিরাপত্তার স্বার্থে পুরো ঘাঁটিকে অবরুদ্ধ করা হয়। দীর্ঘ আট বছর পর এই সপ্তাহান্তে ‘গানফাইটার স্কাইজ এয়ার শো’ আয়োজন করা হয়েছিল, যেখানে সামরিক বিমানের প্রদর্শনী দেখতে হাজারো মানুষ জড়ো হয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু, শোকের ছায়া বাঁশখালীতে

মাঝ আকাশে দুটি যুদ্ধবিমানের সংঘর্ষ, চার ক্রু নিরাপদে ইজেক্ট

আপডেট সময় : ১০:০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬