ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব বহিষ্কৃত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব সর্দার আমিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রবিবার রাতে তাকে বহিষ্কার করে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে, এর আগে একই দিন বিকালে আমিরুল সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের সঙ্গে আর না থাকার ঘোষণা দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ৩ মার্চ আমিরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল এবং সতর্ক করা হয়েছিল। এরপরও তিনি পুনরায় শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত হন, যা দলীয় নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এই পরিস্থিতিতে বিষয়টি পর্যালোচনা করে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে দলের সকল সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্যসচিব পদ থেকে বহিষ্কার করা হয়।

এদিকে, বহিষ্কারের কয়েক ঘণ্টা আগে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে আমিরুল ইসলাম জানান যে তিনি দলের সঙ্গে আর যুক্ত থাকছেন না। তিনি লেখেন, গত বছরের জুন মাসে এনসিপির লক্ষ্য, আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে মধ্যপন্থি রাজনীতির অংশ হিসেবে তিনি দলে যোগ দিয়েছিলেন। নির্বাচনকালীন সময়ে ডানপন্থি জোটে যোগদানের সিদ্ধান্ত তার উৎসাহ কমিয়ে দিলেও তিনি জোট থেকে দূরত্ব বজায় রেখে দলের কার্যক্রম চালিয়ে যান।

আমিরুল আরও জানান, নির্বাচন পরবর্তী সময়ে দলেও ডানপন্থার প্রভাব বাড়তে থাকে। ফলে গত দুই মাস তিনি রাজনৈতিক কার্যক্রম থেকে নিষ্ক্রিয় ছিলেন এবং শীর্ষ নেতাদের কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে, নেতারা পদত্যাগপত্র গ্রহণ না করে তাকে পুনর্বিবেচনা করার অনুরোধ করেন। তিনি হতাশা প্রকাশ করে বলেন, যে প্রতিশ্রুতিতে তিনি দলে যোগ দিয়েছিলেন, বর্তমানে দলের কার্যক্রমে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের আশা পূরণে ব্যর্থতা এবং দলের রণনীতি ও কৌশলের সঙ্গে মতপার্থক্য বৃদ্ধির কারণে তার পক্ষে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা সম্ভব হচ্ছে না। তিনি এনসিপির প্রতি শুভকামনা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের পতাকায় কালেমা: প্রোটোকল ভেঙে ফিফার সম্মান প্রদর্শন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব বহিষ্কৃত

আপডেট সময় : ০৪:৫২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬