ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

নারায়ণগঞ্জে প্রকাশ্যে ডিস ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা: দুই সন্ত্রাসীর জড়িত থাকার প্রমাণ মিলেছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাছির (৬০) নামে এক ডিশ ও ক্যাবল ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় দুই সন্ত্রাসীর জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয়েছে যে, রক্তমাখা ছুরি হাতে পালিয়ে যাওয়া দুজন কুখ্যাত সন্ত্রাসী শরীফ ও তার সহযোগী জুয়েল। নিহত নাছিরের স্ত্রী দাবি করেছেন, ব্যবসার অংশীদার আব্দুস সালাম বাবুর সঙ্গে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। এই ঘটনায় মূল আসামির চার ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকায় ‘ফ্রেন্ডস ক্যাবল’ নামে ডিস ও ক্যাবল ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে এই ঘটনা ঘটে। নিহত নাছির ওই এলাকার মৃত সাইজ উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘটনার সময় নাছির তার প্রতিষ্ঠানে একা ছিলেন। দুপুর আনুমানিক ১টার দিকে তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শহরের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে কালো হাতলযুক্ত একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে। নিহতের শরীরে তিনটি গভীর ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো পোশাক পরা এক ব্যক্তি এবং তার সঙ্গে গেঞ্জি পরিহিত এক যুবক দ্রুত দৌড়ে পালাচ্ছেন। স্থানীয়দের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, কালো জামা পরা ওই ব্যক্তির নাম শরীফ এবং তার সহযোগী জুয়েল। অনুসন্ধানে জানা যায়, শরীফ ২০২৩ সালে চাঞ্চল্যকর মানিক ওরফে কালা মানিক (৩০) হত্যা মামলার প্রধান আসামি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে আজ ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ: প্রধান অতিথি ডা. শফিকুর রহমান

নারায়ণগঞ্জে প্রকাশ্যে ডিস ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা: দুই সন্ত্রাসীর জড়িত থাকার প্রমাণ মিলেছে

আপডেট সময় : ১০:২১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬