ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ঢাকা সহ পার্শ্ববর্তী অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি

আজ সারাদিন রাজধানী ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর ফলে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দুপুরের পর রাজধানীর কোনও কোনও এলাকায় হঠাৎ দমকা হাওয়াসহ এক পশলা বৃষ্টি নামতে পারে, যা নগরজীবনে কিছুটা স্বস্তি আনবে।

আজ ঢাকার তাপমাত্রা অপরিবর্তীত থাকতে পারে। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। বৃষ্টির আগে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম বা অস্বস্তি অনুভূত হতে পারে। তবে বৃষ্টি হলে বিকালের দিকে আবহাওয়া কিছুটা শীতল হয়ে আসার সম্ভাবনা রয়েছে।

আজ রাজধানীতে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে বৃষ্টির সময় সাময়িকভাবে বাতাসের গতি তীব্র হতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬টা ৩৫ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫টা ১৫ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৩৩ মিলিমিটার।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে একই এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এছাড়া অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনজিও কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও নারী কর্মীদের হয়রানির অভিযোগ

ঢাকা সহ পার্শ্ববর্তী অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি

আপডেট সময় : ১০:১৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬