ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি, স্কুল-অফিসগামী মানুষের ভোগান্তি

আজ সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। এই বৃষ্টির কারণে স্কুল-অফিসগামী মানুষের জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। একদিকে রাস্তায় পানি জমে থাকা, অন্যদিকে যানজট—সব মিলিয়ে গন্তব্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন নগরবাসী।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনজিও কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও নারী কর্মীদের হয়রানির অভিযোগ

সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি, স্কুল-অফিসগামী মানুষের ভোগান্তি

আপডেট সময় : ১০:১৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬