ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

চিকিৎসক দেখিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

হবিগঞ্জ সদর উপজেলার পোদ্দারবাড়ি এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) রাত আনুমানিক ১০টার দিকে হবিগঞ্জ-নছরতপুর বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর এলাকার আব্দুল কাইয়ুম (৫৫) এবং তার ছেলে জাকির হোসেন (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল কাইয়ুম তার ছেলে জাকির হোসেনকে নিয়ে মোটরসাইকেলে করে ধুলিয়াখাল এলাকার এক চিকিৎসকের কাছে গিয়েছিলেন। চিকিৎসা শেষে ফেরার পথে পোদ্দারবাড়ি এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বিপরীত দিক থেকে আসা একটি চলন্ত ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বাবা ও ছেলে দুজনেই গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনজিও কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও নারী কর্মীদের হয়রানির অভিযোগ

চিকিৎসক দেখিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

আপডেট সময় : ১০:১৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬