গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের কারণে রবিবার (১৭ মে) রাত ১১টা থেকে সোমবার (১৮ মে) বিকাল ৫টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা সাভার ও আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিনবাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে। যেসব এলাকায় গ্যাস থাকবে না, সেগুলো হলো—বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও তৎসংলগ্ন এলাকা।
তিতাস গ্যাস আরও জানিয়েছে, এই সময়ে উল্লিখিত এলাকার সব শ্রেণির গ্রাহক সাময়িক গ্যাস সরবরাহ বন্ধের আওতায় পড়বেন। পাশাপাশি আশপাশের কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপও থাকতে পারে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
রিপোর্টারের নাম 





















