ঢাকা ১২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

জমি বিক্রির টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে

কুমিল্লার দেবিদ্বারে জমি বিক্রির টাকার ভাগ না দেওয়ায় আব্দুল আলিম ছেনু মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছেন তার মাদকাসক্ত ছেলে। শনিবার (১৬ মে) দেবিদ্বার পৌরসভার আলমপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ছেনু মিয়া ওই এলাকার মৃত আকমত আলীর ছেলে এবং তিনি চার সন্তানের জনক। তিনি একটি মোবাইল টাওয়ারের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। ঘটনার পর তার বড় ছেলে নাজমুল হাসান রাসেল (৩৫) গা ঢাকা দিয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘাতক রাসেল একজন মাদকসেবী এবং তিনি প্রায়শই মাদকের টাকার জন্য তার বাবার ওপর নির্যাতন চালাতেন। সম্প্রতি ছেনু মিয়া রাসেলকে না জানিয়ে তার একটি জমি বিক্রি করেন। রাসেল সেই খবর জানার পর শনিবার দুপুরে জমি বিক্রির টাকার ভাগ দেওয়ার জন্য বাবাকে চাপ দেন। এ সময় বাবা-ছেলের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাসেল একটি লাঠি দিয়ে তার বাবাকে বেধড়ক পিটিয়ে আহত করেন।

আহত ছেনু মিয়াকে প্রথমে ঘরে রেখেই স্বজনরা শুশ্রূষা করেন। কিন্তু দুপুর দেড়টার দিকে তার অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ছেনু মিয়ার প্রতিবেশীরা জানান, মাদকাসক্ত রাসেল রোজগারের সব টাকা মাদকের পেছনেই ব্যয় করতেন। মাদক সেবনের টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন এবং বাবাকেও কয়েকবার মারধর করেছেন। টাকা না পেলেই তিনি পরিবারের সদস্যদের ওপর চড়াও হতেন।

দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে। যদিও এখনও কোনো মামলা করা হয়নি, তবে ঘাতক রাসেলকে আটকের জন্য আমাদের অভিযান চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে আজ ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ: প্রধান অতিথি ডা. শফিকুর রহমান

জমি বিক্রির টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে

আপডেট সময় : ১০:০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬