ইংলিশ ক্লাব চেলসির ভাগ্য ফেরাতে এবার স্প্যানিশ কোচ জাভি আলোনসোর উপর আস্থা রাখছে কর্তৃপক্ষ। রবিবার চার বছরের চুক্তিতে এই তরুণ কোচকে নিয়োগ দিয়েছে তারা। নতুন এই চুক্তি অনুযায়ী, আগামী ১ জুলাই ২০২৬ থেকে স্ট্যামফোর্ড ব্রিজে দায়িত্ব শুরু করবেন আলোনসো।
রবিবার এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হারের পর চেলসির প্রিমিয়ার লিগেও দুই ম্যাচ বাকি থাকতে নবম স্থানে অবস্থান করছে। এমনThe 2023-24 মৌসুমে বায়ার লেভারকুসেনকে অপরাজিত থেকে জার্মান লিগ ও কাপ জেতানোর মাধ্যমে জাভি আলোনসো কোচ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তবে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তার অধ্যায় দীর্ঘস্থায়ী হয়নি।
চেলসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘পুরুষ দলের প্রধান কোচ হিসেবে জাভি আলোনসোকে নিয়োগ দিতে পেরে চেলসি ফুটবল ক্লাব আনন্দিত।’
রিপোর্টারের নাম 

























