হজের উদ্দেশে সৌদি আরবে গিয়ে এন এম মনিরুল হক (৪৫) নামের আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর মোট ১৬ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। অন্যদিকে, এ পর্যন্ত প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকার তেজগাঁওয়ের বাসিন্দা এন এম মনিরুল হক মক্কায় মারা যান। তিনি বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ছিলেন।
মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১২ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭৮টি, সৌদি এয়ারলাইন্স ৫৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি হজ ফ্লাইট পরিচালনা করেছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।
এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছিল। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং আগামী ৩০ জুন দেশে ফেরার ফ্লাইট শেষ হবে।
রিপোর্টারের নাম 
























