ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

সৌদি আরবে ৫৬ হাজার ছাড়াল বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা, মৃত্যু হয়েছে ১৪ জনের

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫৬ হাজার ৬৫৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টাল থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা পর্যন্ত বিভিন্ন ফ্লাইটে তারা সৌদি আরবে অবতরণ করেন।

হজের এই সফরে গিয়ে এখন পর্যন্ত ১৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৪ জন নারী। মক্কায় ১১ জন এবং মদিনায় ৩ জন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সর্বশেষ গত ১২ মে মদিনায় গাজীপুর সদরের নাসরীন জাহান নামে ৩৭ বছর বয়সী এক হজযাত্রী মারা গেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন রয়েছেন। হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৭২টি, সৌদি এয়ারলাইনস ৫২টি এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে। আগামী ২১ মে পর্যন্ত যাওয়ার ফ্লাইট এবং ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

সৌদি আরবে ৫৬ হাজার ছাড়াল বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা, মৃত্যু হয়েছে ১৪ জনের

আপডেট সময় : ১১:৩৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬