ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে তেহরান কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, নেতানিয়াহুর আমিরাত সফর ইসরাইলের নিরাপত্তা সংস্থাগুলোর দেওয়া তথ্যেরই প্রতিফলন, যা ইরান আগে থেকেই জানত।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, ‘ইরানের মহান জনগণের সঙ্গে শত্রুতা একটি মূর্খতাপূর্ণ জুয়া। আর এই কাজে ইসরাইলের সাথে আঁতাত করা ক্ষমার অযোগ্য।’ তিনি আরও যোগ করেন, ‘ইসরাইলের সঙ্গে মিলে যারা বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র করছে, তাদের জবাবদিহি করতে হবে।’
নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে যে, এই সফরে ইসরাইলি প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। একজন ঘনিষ্ঠ সূত্র রয়টার্সকে জানিয়েছে, গত ২৬ মার্চ ওমানি সীমান্তের কাছে আল আইন শহরে তাদের মধ্যে কয়েক ঘণ্টা বৈঠক অনুষ্ঠিত হয়।
ইসরাইল ও আরব আমিরাতের মধ্যে আগ্রাসনের সময়কার সমন্বয়ের খবরের মধ্যেই এই তথ্য সামনে এসেছে। এর আগে, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছিল যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের সময় ইরানবিরোধী গোপনে একাধিক হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
রিপোর্টারের নাম 






















