ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলের শীর্ষ দুই গোয়েন্দা সংস্থার প্রধান, মোসাদ এবং শিন বেত, সাম্প্রতিক মাসগুলোতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করেছেন বলে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই গোপন সফরগুলো ইসরাইল ও আমিরাতের মধ্যে যুদ্ধকালীন সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার নতুন ইঙ্গিত বহন করছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, আরব কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া ইরান যুদ্ধ চলাকালে অন্তত দুবার আমিরাত সফর করেন। গত মার্চ ও এপ্রিল মাসে অনুষ্ঠিত এই বৈঠকগুলোতে আবুধাবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তিনি যুদ্ধ সংক্রান্ত সমন্বয় নিয়ে আলোচনা করেন। প্রতিবেদনে আরো বলা হয়, জেরুজালেম ও আবুধাবির মধ্যে ইরান যুদ্ধের বিভিন্ন দিক নিয়ে সমন্বয় বাড়াতেই এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়েছে। যদিও এই সফরগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, ইসরাইলি সূত্রগুলো বার্নিয়ার সফরের বিষয়টি নিশ্চিত করেছে।Multiple reports have emerged indicating that the heads of Israel’s two top intelligence agencies, Mossad and Shin Bet, have visited the United Arab Emirates (UAE) in recent months amidst the ongoing tensions with Iran. These secret visits are seen as a new indication of significantly increased wartime cooperation between Israel and the UAE. According to reports by the Wall Street Journal, citing Arab officials, Mossad chief David Barnea visited the UAE at least twice during the Iran conflict. During meetings held in March and April, he discussed war-related coordination with senior Abu Dhabi officials. The report further states that these meetings were held to enhance coordination between Jerusalem and Abu Dhabi on various aspects of the Iran conflict. Although these visits have not been officially disclosed, Israeli sources have confirmed Barnea’s visits.
একই সময়ে, ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনিও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউএই সফর করেছেন বলে কান পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে। তার সফরের মূল উদ্দেশ্য ছিল ইসরাইলি গোয়েন্দা সংস্থা এবং আমিরাতের নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় আরো জোরদার করা। তবে, এই সফরের বিষয়েও কোনো পক্ষই আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা, গোয়েন্দা তথ্য আদান-প্রদান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্তকরণ ও প্রতিহত করা এবং সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্বাচন—এসব ক্ষেত্রেই দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। In parallel, Israel’s internal security agency Shin Bet chief David Barnea has also visited the UAE in recent weeks, as reported by Kan Public Broadcaster. The primary objective of his visit was to further strengthen coordination between Israeli intelligence agencies and the UAE security forces. However, neither side has officially acknowledged this visit. The reports suggest that cooperation between the two countries has increased in areas such as military operations against Iran, intelligence sharing, missile and drone detection and interception, and target selection.
এর আগে, ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, এপ্রিলের শুরুতে আমিরাত গোপনে ইরানের ভেতরে সামরিক হামলা চালিয়েছিল। এর মধ্যে পারস্য উপসাগরের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে হামলার কথাও উল্লেখ করা হয়েছিল। আবুধাবি আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার না করলেও, ইরান ওই সময় একটি অজ্ঞাত শত্রুর হামলার কথা স্বীকার করেছিল। পরবর্তীতে ইরান আমিরাত ও কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরাইল বনাম ইরান যুদ্ধ চলাকালে তেহরান আমিরাতের ওপর প্রায় ৫৫০টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ২০০টির বেশি ড্রোন নিক্ষেপ করে, যা অঞ্চলটির মধ্যে আমিরাতকে সবচেয়ে বেশি লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল। Previously, a Wall Street Journal report claimed that the UAE had secretly launched military strikes inside Iran in early April. This included an attack on an oil refinery on the Lavon Island in the Persian Gulf. Although Abu Dhabi did not officially claim responsibility for this attack, Iran had at the time acknowledged an attack by an unknown enemy. Subsequently, Iran launched missile and drone attacks on the UAE and Kuwait. According to the Ministry of Defense, during the US-Israel vs. Iran conflict, Tehran launched approximately 550 ballistic and cruise missiles and over 2,200 drones towards the UAE, making it the most targeted country in the region.
রিপোর্টারের নাম 























