ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বিশ্ব জ্বালানি বাজারে মার্কিন আধিপত্য বিস্তারের অভিযোগ রাশিয়ার

বৈশ্বিক জ্বালানি বাজারের নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্র মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তার দাবি, ওয়াশিংটন গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথগুলো নিজেদের দখলে নিতে চায় এবং রুশ জ্বালানি প্রতিষ্ঠানগুলোকে বাজার থেকে হটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

সের্গেই লাভরভ বলেন, যুক্তরাষ্ট্রের গৃহীত বিভিন্ন নীতিগত দলিলে স্পষ্টভাবেই বিশ্ব জ্বালানি বাজারে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্য উল্লেখ করা হয়েছে। বিশেষ করে রাশিয়ার শক্তিশালী কোম্পানি লুকোইল এবং রসনেফটকে আন্তর্জাতিক বাজার থেকে বিতাড়িত করার চেষ্টা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। লাভরভের মতে, এটি একটি সুপরিকল্পিত কৌশল যার মাধ্যমে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় ওয়াশিংটন।

এমন এক সময়ে রাশিয়ার পক্ষ থেকে এই অভিযোগ এল, যখন পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি সম্পদের প্রায় ২০ শতাংশ এই নৌপথ দিয়েই পরিবাহিত হয়। রুশ পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক জরিপে ইসরাইলের ভাবমূর্তি তলানিতে, শীর্ষে সুইজারল্যান্ড

বিশ্ব জ্বালানি বাজারে মার্কিন আধিপত্য বিস্তারের অভিযোগ রাশিয়ার

আপডেট সময় : ১০:৪৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬