ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

মালয়েশিয়ায় হত্যার শিকার রবিনের নিথর দেহ ফিরল দেশে: তিতাসে শোকের মাতম

মালয়েশিয়ায় নির্মম হত্যাকাণ্ডের শিকার কুমিল্লার তিতাস উপজেলার প্রবাসী যুবক রবিউল হাসান রবিনের লাশ আট দিন পর গ্রামের বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার বিকেলে তিতাস উপজেলার কালাইগোবিন্দপুর গ্রামে রবিনের লাশ এসে পৌঁছালে পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।

কফিন খোলার পর রবিনের লাশের চেহারা বিকৃত দেখা যায়। পরে বাদ আছর কালাইগোবিন্দপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ মে সোমবার সকালে মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত জলিল এলাকায় একটি চীনা কোম্পানির নির্মাণপ্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে নিখোঁজ হন রবিন। পরদিন মঙ্গলবার বিকেলে নির্মাণাধীন ভবনের ভেতরে থাকা একটি ময়লার ড্রাম্পার থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

২০২৩ সালে মালয়েশিয়ায় পাড়ি জমানো রবিন তার কর্মদক্ষতা দিয়ে প্রায় ২ হাজার শ্রমিকের বেতন হিসাব রাখার দায়িত্ব পান। পরিবারের অভিযোগ, তার এই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে সঙ্গে থাকা আরও দুই বাংলাদেশি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে রবিনের লাশ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আইনিপ্রক্রিয়া শেষে দুপুরের দিকে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

নিহতের বড় ভাই খোকন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সব গুছিয়ে খুব শিগগির দেশে ফেরার কথা ছিল ওর, কিন্তু ফিরল নিথর দেহে। তার নাবালক দুই ছেলে ও এক মেয়ে। এখন তাদের ভবিষ্যৎ কী হবে, সেটাই ভাবছি।’ নিহতের ভাতিজা পাভেল আবেগঘন কণ্ঠে বলেন, ‘এবার কাকাকে বিমানবন্দর থেকে ফুল দিয়ে বরণ করে বাড়ি নিয়ে আসার স্বপ্ন ছিল আমাদের। কিন্তু সেই আশা আর পূরণ হলো না। আজ আমরা কাকাকে জীবিত নয়, কফিনবন্দি অবস্থায় বিমানবন্দর থেকে বাড়ি নিয়ে আসছি। কখনো কল্পনাও করিনি এভাবে কাকাকে রিসিভ করতে হবে। আল্লাহ যেন আমার কাকাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে নছিমন উল্টে চালক নিহত, আহত ১

মালয়েশিয়ায় হত্যার শিকার রবিনের নিথর দেহ ফিরল দেশে: তিতাসে শোকের মাতম

আপডেট সময় : ০৮:২২:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬