ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

মধুপুরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হাত ভেঙে দিল দুর্বৃত্তরা

টাঙ্গাইলের মধুপুরে দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক ব্যবসায়ীকে নির্মমভাবে পিটিয়ে তার বাম হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। গত রবিবার বিকেলে মধুপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জটাবাড়ী (মহিষমারা মোড়) বাজারে এই বর্বরোচিত ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা ওই ব্যবসায়ীর দোকানসহ আরও তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালায় বলে জানা গেছে।

ভুক্তভোগী ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে জটাবাড়ী বাজারে পাটের বস্তার ব্যবসা করে আসছেন। গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে স্থানীয় কয়েকজন ব্যক্তি তার কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। ঘটনার দিন বিকেলে অভিযুক্তরা দলবল নিয়ে এসে তার কাছে ৯০ হাজার টাকা দাবি করে। রফিকুল টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং মারধর করে তার হাত ভেঙে দেয়। এ সময় তার দোকান থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং সিসি ক্যামেরা, মনিটর ও আসবাবপত্র ভাঙচুর করা হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, দোকান ভাঙচুর ও মারপিটের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন বলে স্থানীয়দের দাবি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়ালটনের নতুন ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে

মধুপুরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হাত ভেঙে দিল দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৫:৫৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬