ইরানের সঙ্গে চলমান ভূ-রাজনৈতিক দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র এক ভয়াবহ পরাজয়ের দিকে ধাবিত হচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছেন প্রখ্যাত মার্কিন নব্য-রক্ষণশীল চিন্তাবিদ রবার্ট কাগান। ‘দি আটলান্টিক’-এ প্রকাশিত এক নিবন্ধে তিনি দাবি করেছেন, এই সংঘাতের ফলে ওয়াশিংটন এমন এক কৌশলগত ক্ষতির সম্মুখীন হয়েছে, যা দীর্ঘমেয়াদে তাদের বৈশ্বিক আধিপত্যকে খর্ব করবে এবং এই ক্ষতি কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব।
কাগান তাঁর বিশ্লেষণে উল্লেখ করেন, হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ হারানোর ফলে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বদলে গেছে। একসময়ের আঞ্চলিক শক্তি ইরান এখন বৈশ্বিক প্রভাববিস্তারকারী শক্তিতে পরিণত হচ্ছে। তিনি বর্তমান পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বড় সামরিক সংকট হিসেবে অভিহিত করে একে পার্ল হারবার ও ভিয়েতনাম যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। কাগানের মতে, এই সংঘাত আমেরিকার সামরিক সীমাবদ্ধতা ও অবিশ্বস্ততাকে বিশ্বমঞ্চে উন্মোচিত করে দিয়েছে, যার ফলে মিত্র দেশগুলোও এখন নতুন করে তাদের অবস্থান পুনর্বিবেচনা করছে।
রিপোর্টারের নাম 























