ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ

ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর কথিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বুধবার দুপুরে জেলা শহরের পৌর মুক্তমঞ্চ থেকে একটি বিশাল মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাউতলি চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর হামলা, নির্যাতন ও ধর্মীয় নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা অভিযোগ করেন, ভারতে মুসলমানদের ওপর ধারাবাহিকভাবে হামলা ও নির্যাতনের ঘটনা ঘটছে। সংখ্যালঘু মুসলমানদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। একইসঙ্গে, ধর্মীয় উসকানি ও সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কেও সোচ্চার হওয়ার দাবি জানানো হয়। মুসলিম উম্মাহর ওপর নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বানও জানান বক্তারা।

সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা সাজিদুর রহমান, মুফতি আলী আজম, মুফতি কামাল উদ্দিন কাসেমী ও মুফতি তানভীর সিরাজীসহ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হলিউডে প্রিয়াঙ্কা-অরল্যান্ডো ব্লুমের নতুন থ্রিলার ‘রিসেট’

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ

আপডেট সময় : ০৯:২৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬