অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ফেলিজ এলাকার তার বিশাল বাড়িটি বিক্রির জন্য তালিকাভুক্ত করেছেন। বাড়িটি একসময় প্রয়াত চলচ্চিত্র নির্মাতা সিসিল বি. ডেমিলের ছিল এবং এটি ‘প্রাসাদসম’ হিসেবে পরিচিত।
মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস সূত্রে জানা গেছে, বাড়িটির জন্য ২৯.৮৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩৬৫ কোটি ৪৯ লাখ টাকা) চাওয়া হয়েছে। ২.১ একর জমির ওপর নির্মিত এই বাড়িতে রয়েছে ছয়টি শয়নকক্ষ, ১০টি বাথরুম এবং এর বাসযোগ্য আয়তন প্রায় ১১ হাজার বর্গফুট। বো-আর্টস-স্টাইলের ম্যানশনটিতে একটি আলাদা গেটযুক্ত অতিথিশালা, পুল হাউজ, ফিটনেস স্টুডিও, টি হাউজ, সিকিউরিটি স্টেশন ও গ্যারেজ রয়েছে। অ্যাঞ্জেলিনার বাড়ি থেকে হলিউড হিলস ও গ্রিফিথ অবজারভেটরির মনোরম দৃশ্য দেখা যায়। শতবর্ষী গাছ এবং সবুজ লনে ঘেরা এই বাড়িটি বাইরে থেকে সম্পূর্ণ নিরাপদ।
১৯১৩ সালে বাড়িটির ডিজাইন করেন স্থপতি বি. কুপার করবেট এবং ১৯১৬ সালে এটি অধিগ্রহণ করেন সিসিল বি. ডেমিল। আশির দশকের শেষ পর্যন্ত ডেমিলের পরিবার বাড়িটির মালিক ছিলেন। হলিউড অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অ্যাঞ্জেলিনা জোলি ২০১৭ সালে লস ফেলিজ থেকে ২৪.৫ মিলিয়ন মার্কিন ডলারে এটি কিনেছিলেন।
২০২৪ সালের আগস্টে এক সাক্ষাৎকারে জোলি ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি লস অ্যাঞ্জেলেস ছাড়ার কথা ভাবছেন, যা তিনি তার বিবাহবিচ্ছেদের পর সেখানে থাকাকে একটি কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। উল্লেখ্য, ২০১৬ সালে ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি বিবাহবিচ্ছেদের আবেদন করেন।
রিপোর্টারের নাম 

























