ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার দিনকে ঘিরে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন আগামী রবিবার ও সোমবারের সকল পরীক্ষা এবং বাস চলাচল সর্বসম্মতিক্রমে বন্ধ ঘোষণা করেছে।

শনিবার (১৫ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ নভেম্বর রাত ৯টায় শিক্ষার্থী উপদেষ্টা, প্রক্টোরিয়াল দপ্তর, বিভাগের শিক্ষার্থী উপদেষ্টা, পরিবহন প্রশাসক ও শিক্ষার্থীদের মধ্যে অনলাইনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সর্বসম্মতিক্রমে আগামী রবিবার ও সোমবার (১৬ ও ১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে বিশ্ববিদ্যালয় যথারীতি খোলা থাকবে। ক্লাসের বিষয়ে সংশ্লিষ্ট সভাপতি ও ডিন মহোদয়গণ পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন এবং প্রয়োজনে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে ক্লাস নেওয়া যেতে পারে। স্থগিত হওয়া পরীক্ষাসমূহ শুক্র ও শনিবার নেওয়া যেতে পারে।

এছাড়া, আগামীকাল রবিবার পরিবহন সেবা বন্ধ থাকবে মর্মে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

আপডেট সময় : ১২:৫১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫