ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

শিশুদের সুরক্ষা: সামাজিক মাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপের পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই গ্রীষ্মে অপ্রাপ্তবয়স্কদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা পেশ করতে যাচ্ছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শিশুদের সুরক্ষা জোরদার করার জন্য বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মুখে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে অনলাইন প্ল্যাটফর্মগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণের পক্ষে সমর্থন বেড়েছে। শিশুদের আসক্তি সৃষ্টিকারী প্ল্যাটফর্মগুলো থেকে রক্ষার জন্য ফ্রান্স, স্পেন, গ্রিস ও ডেনমার্কের মতো দেশগুলো বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। কোপেনহেগেনে অনুষ্ঠিত ইউরোপীয় সামিট অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড চিলড্রেনে তিনি বলেন, ‘আমরা দেখছি প্রযুক্তি কতটা দ্রুতগতিতে এগিয়ে চলেছে এবং কীভাবে এটি শৈশব ও কৈশোরের প্রতিটি কোণে প্রবেশ করছে।’

ইইউভুক্ত বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে এ বিষয়ে জাতীয় আইন প্রণয়নের পথে এগোচ্ছে। শিশুদের আসক্তি এবং সামাজিক উদ্বেগের মতো সমস্যা মোকাবিলার লক্ষ্যে সম্ভাব্য পদক্ষেপগুলো মূল্যায়নের জন্য ইউরোপীয় কমিশন অনলাইন শিশু সুরক্ষার বিষয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল গঠন করেছে।

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের বিষয়টি শুধু ইইউ-এর মধ্যে সীমাবদ্ধ নয়। অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো ইতোমধ্যে একই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

শিশুদের সুরক্ষা: সামাজিক মাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপের পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের

আপডেট সময় : ০২:০০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬