ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ময়মনসিংহের আ. রহিমের বাড়িতে এমপির সমবেদনা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় নিহত ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ২নং পুঠিজানা নামাপাড়া গ্রামের আব্দুল রহিমের পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে গেলেন স্থানীয় সংসদ সদস্য কামরুল হাসান মিলন। মঙ্গলবার (১২ মে) বিকালে নিহতের গ্রামের বাড়িতে গিয়ে তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় সংসদ সদস্যের সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ, অফিসার ইনচার্জ রাশেদুল হাসান এবং পুঠিজানা ইউনিয়নের প্রশাসক রওশন জাহানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এমপিকে পাশে পেয়ে নিহত আ. রহিমের বাবা কিছুটা সান্ত্বনা পেলেও, তার ছেলের লাশ দেশে ফিরিয়ে আনার আকুতি জানান। পিতার এই আকুতিতে উপস্থিত সকলের মধ্যে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ পরিবারকে আশ্বস্ত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দেশে আনার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হবে। একই সঙ্গে মানবিক সহায়তা প্রদান এবং পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকারও করেন তিনি। কোনো দালালের প্রতারণার শিকার হয়ে থাকলে সে বিষয়েও আইনগত সহায়তা দেওয়ার কথা জানান ইউএনও।

সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন বলেন, দালালের খপ্পরে পড়ে এমন মর্মান্তিক ঘটনা ঘটছে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। তিনি আরও জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, লাশ দেশে আনতে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয় এবং সরকার সর্বোচ্চ সহায়তা করবে।

উল্লেখ্য, ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আজিজুল হকের ছেলে আ. রহিম রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় নিহত হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ: আবেদন ২৬ জুলাই পর্যন্ত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ময়মনসিংহের আ. রহিমের বাড়িতে এমপির সমবেদনা

আপডেট সময় : ০১:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬