ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর বেঁচে নেই। তিনি বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি বেশ কিছুদিন ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফসাপোর্টে রাখা হয়েছিল।

১৯৪৩ সালের ১২ জানুয়ারি মীরসরাই উপজেলায় জন্মগ্রহণকারী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বিভিন্ন সময়ে সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, গত বছরের ২৭ অক্টোবর তাকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছিল। পরে অসুস্থতার কারণে কারাগারের হাসপাতাল থেকে তাকে বিএমইউ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকেই তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ: আবেদন ২৬ জুলাই পর্যন্ত

সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আপডেট সময় : ১২:০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬