ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র চীনের এজেন্ট হিসেবে কাজ করার কথা স্বীকার করলেন; উইঘুর গণহত্যা অস্বীকারে ভূমিকা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উপশহর আর্কেডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং চীনের একজন অনিবন্ধিত বিদেশি প্রতিনিধি হিসেবে কাজ করার কথা স্বীকার করেছেন। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, ২০২০ সালের শেষ দিক থেকে ২০২২ সাল পর্যন্ত ওয়াং একটি বিদেশি সরকারের অবৈধ এজেন্ট হিসেবে কাজ করেছেন।

বিচার বিভাগ আরও জানায়, ওয়াং বেইজিংপন্থি প্রচারণার সময় চীনের পক্ষে কাজ করার বিষয়টি স্বীকার করেছেন, তবে এই প্রচারণার বিষয়ে তিনি যুক্তরাষ্ট্র সরকারকে অবহিত করেননি। ৫৮ বছর বয়সী ওয়াং ‘ইউএস নিউজ সেন্টার’ নামে একটি ওয়েবসাইট পরিচালনা করতেন, যা চীনা-আমেরিকানদের জন্য সংবাদ সরবরাহের দাবি করলেও মূলত সেখানে গণপ্রজাতন্ত্রী চীন (পিআরসি) সমর্থিত বিভিন্ন বিষয়বস্তু প্রকাশ করা হতো।

যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের মতে, ওয়াং ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ইয়াওনিং সানের সঙ্গে মিলে ওই সাইটটি পরিচালনা করতেন। ২০২৫ সালের অক্টোবর মাসে একটি বিদেশি সরকারের অবৈধ এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে দোষ স্বীকার করার পর সানকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। প্রসিকিউটরদের বিবরণ অনুযায়ী, ওয়াংয়ের কর্মকাণ্ডের মধ্যে চীনা কর্মকর্তাদের লেখা একটি প্রবন্ধ পুনঃপ্রকাশ করাও অন্তর্ভুক্ত ছিল। ওই প্রবন্ধে সংখ্যালঘু উইঘুরদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ অস্বীকার করা হয়েছিল।

আর্কেডিয়া সিটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ওয়াং মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন। একজন বিদেশি এজেন্ট হিসেবে কাজ করার দায়ে তার সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড হতে পারে। ওয়াংয়ের আইনজীবী ব্রায়ান এ. সান এবং জেসন লিয়াং এক বিবৃতিতে বলেন, ‘তিনি তার ব্যক্তিগত জীবনে করা ভুলগুলোর জন্য ক্ষমা চাইতে চান।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমবাপ্পের রেকর্ড গড়া গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র চীনের এজেন্ট হিসেবে কাজ করার কথা স্বীকার করলেন; উইঘুর গণহত্যা অস্বীকারে ভূমিকা

আপডেট সময় : ১১:৪১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬