ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

পশ্চিমবঙ্গের শুভেন্দু সরকারের প্রথম মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত; সীমান্ত সুরক্ষা ও কর্মসংস্থানে জোর

পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্নে আয়োজিত এই সভায় সরকারি চাকরির আবেদনের বয়সসীমা পাঁচ বছর বৃদ্ধির পাশাপাশি সীমান্ত সুরক্ষা জোরদার এবং কেন্দ্রীয় প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়েছে।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে মন্ত্রিসভা। সীমান্ত এলাকায় কাঁটাতার স্থাপনের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে প্রয়োজনীয় জমি আগামী ৪৫ দিনের মধ্যে হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যের জনবিন্যাস পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নিয়ে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই জমি হস্তান্তর নিয়ে পূর্ববর্তী রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের দীর্ঘদিনের টানাপোড়েন ছিল।

রাজ্যে কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণে মুখ্যমন্ত্রী আরও জানান, ২০১৫ সালের পর বড় কোনো নিয়োগ না হওয়ায় অনেক শিক্ষিত যুবক-যুবতীর আবেদনের বয়সসীমা পেরিয়ে গেছে। তাদের কথা মাথায় রেখে বয়সের ঊর্ধ্বসীমা পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও, প্রথম মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গকে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া অন্যান্য প্রতিশ্রুতি অনুযায়ী, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএমশ্রী, বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং উজ্জ্বলা যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পগুলো রাজ্যে সক্রিয়ভাবে চালুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এক বছর ধরে আটকে থাকা জনগণনা ফাইল কার্যকরের নির্দেশও দিয়েছে মন্ত্রিসভা। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, আগের সরকার মহিলা সংরক্ষণ রুখতে এই ফাইল আটকে রেখে দেশের সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমবাপ্পের রেকর্ড গড়া গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

পশ্চিমবঙ্গের শুভেন্দু সরকারের প্রথম মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত; সীমান্ত সুরক্ষা ও কর্মসংস্থানে জোর

আপডেট সময় : ১১:৪১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬